শনিবারেও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
পুণ্ড্রকথা ডেস্ক
চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ঈদুল ফিতরের ছুটির পর ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, আমরা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে একটি মিটিং করেছি। তারাই এই প্রস্তাব দিয়েছেন। রমজান মাসে টানা ছুটির পাঠঘাটতি পূরণে কী ব্যবস্থা নেয়া হবে- এমন প্রশ্নের উত্তরে শিক্ষকরাই প্রস্তাব দিয়েছেন পরবর্তী দশ শনিবার খোলা রাখার। পরে মিটিং করে সবার মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়া হলো।
এমন পরিস্থিতিতে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।