বগুড়ায় ট্রেন থেকে লাফিয়ে এক গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ১৯:৩৪ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

বগুড়ার সান্তাহারে পঞ্চগড় গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে লাফিয়ে মেহেরুন্নেসা পারুল (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছে। আজ সোমবার ভোরে সান্তাহার রেল জংশন স্টেশনের উত্তরে পৌঁওতা রেলগেটের আছে এই ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত মেহেরুন নেছা পারুল ঢাকা কল্যাণপুর এলাকার জনৈক মোঃ রাকিব এর স্ত্রী এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত- ছাবের আহম্মেদ এর মেয়ে বলে জানা যায়। তবে কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা জানা যায়নি। 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, মেহেরুন নেছা পারুল গত রোববার সন্ধায় সান্তাহার স্টেশনে এসে ট্রেনের নিচে ঝাঁপ আত্মহত্যা চেষ্টা করে কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় রাখে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি দিনাজপুর জেলার হিলি ডাঙ্গাপাড়া। তাকে ট্রেনে তুলে দিলে বিরামপুর স্টেশন নেমে তিনি পিতার বাড়িতে যেতে পারবেন বলে পুলিশকে জানায়। তার কথা মত পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে ট্রেনে দায়িত্বরত পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যেতেই পুলিশ সদস্যকে টয়লেটের যাওয়ার কথা বলে ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশের ও ফায়ার সার্ভিসের লোকজন মুমূর্ষ অবস্থা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিবারের লোকজন কেউ খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রকৃত ঘটনা জানা যাবে ।