মুনলাইটের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ ১৮:০৬ ।
বগুড়ার খবর
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত গাবতলী উপজেলার সুবাদ বাজারে অবস্থিত মুনলাইট অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অটিস্টিক শিশুর বিভিন্ন আচরণ সমস্য নিয়ে আলোচনা করা হয়। বাসায় অটিস্টিক শিশুদের সেবা পরিচর্য়ার কৌশল ও তাদের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় বলা হয় অটিস্টিক শিশুরা উপযোগি সেবা পরিচর্যা ও শিক্ষা পেলে অনেকদূর এগিয়ে যেতে পারে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বি,এস,এড ট্রেনিং প্রাপ্ত প্রধান শিক্ষক তানিয়া সহকারী শিক্ষক রহিম বাদশা,জেমি, রাবেয়া প্রমুখ।
আরও পড়ুন