কাহালুতে বর্ষবরণ ও বৈশাখি মেলার উদ্বোধন
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ ও একদিনের বৈশাখি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন চত্বরে বৈশাখি মেলা ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। বর্ষবরণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
উদ্বোধনী অনুষ্ঠান ও বৈশাখি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নতেৃবৃন্দ, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, জাতীয় সংগীত, বৈশাখির গান, বৈশাখি শোভাযাত্রা, বৈশাখি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি হা-ডু-ডু খেলাসহ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান।