নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় শ্রমিকসহ তিন কৃষক নিহত
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় শ্রমিকসহ তিন কৃষক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। বুধবার দুপুরের দিকে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলা এলাকায় মাঠে ধান কাটার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতারা হলেন মহাদেবপুর উপজেলায় দিলীপ চন্দ্র বর্মন ও নিয়ামতপুর উপজেলায় অনুকূল চন্দ্র মোহন্ত ও রফিকুল ইসলাম।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কৃষক দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিল। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,
বুধবার (৬ মে) দুপুর ৩টার দিকে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময়
আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।
অপরদিকে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে রফিকুল ইসলাম (৬০) এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার আফসার আলীর ছেলে বলে জানা গেছে।