বগুড়ায় নিখোঁজ স্কুলছাত্র উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ ২০:১৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়ার কাহালুতে স্কুল ছাত্র মোঃ আননাস (১৩) নিখোঁজের দুই দিনের মাথায় নিজ গ্রামের একটি বাড়ি তালার উপর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছে এবং তাকে অপহরণের দায়ে স্থানীয় জনতা কর্তৃক আটক মোঃ সিফাত কে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। 

স্কুল ছাত্র আননাসের মা নাসিমা বেগম জানান, গত মঙ্গলবার (৫ মে) আমার ছেলে একটি সাইকেল ও মোবাইল ফোনসহ নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বুধবার (৬ মে) কাহালু থানায় একটি জিডি করি। বৃহস্পতিবার সকালে এরুইল বাজারে আমার ছেলের সাইকেল মেকারের কাছে বিক্রি করতে গেলে লোকজনের সন্দেহ হলে অপহরণকারী সিফাতকে আটক করা হয়। 

আটক করার পর জনতা তাকে উত্তম-মাধ্যম দিলে সে স্বীকার করে আনসাসকে সাউন্ড বক্স কিনে দেওয়ার কথা তার নানার বাড়ির তালার উপর আটক রাখে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অননাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিফাতকে গ্রেফতার করে। কাহালু হাসপাতালের কর্তরত ডাক্তার ও কাহালু থানা পুলিশ জানান, অপহৃত স্কুল ছাত্র আননাস এখন সুস্থ আছে এবং তাকে কিভাবে নিয়ে আটক রাখা হয় তা সেটা পুলিশকে জানিয়েছ।

আননাস জিয়াখুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং ডোমরগ্রামের রাসেলের পুত্র। গ্রেফতারকৃত সিফাত একই গ্রামের মাসুমের পুত্র বলে জানা গেছে। 

স্থানীয় ইউপি মেম্বার তবিবর রহমান ও কাহালু থানার এ এস আই মোঃ মোজাম্মেল হক জানান, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।