বগুড়া সিটির ১৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ওসমান গণি মাস্টার
প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ওসমান গণি মাস্টার কে জনতার সামনে পরিচয় করিয়ে দেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সোমবার রাতে ওয়ার্ডের ফনির মোড়ে এক কর্মী সম্মেলনে তিনি এ প্রার্থী ঘোষনা করেন। ১৯ নং ওয়ার্ড আমীর মাওলানা ওসমান গণি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন, ল ইয়ার্স কাউন্সিল সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, ১৯ নং ওয়ার্ড সেক্রেটারী শফিকুল ইসলাম, সুমন, জিয়া আলম প্রমুখ। প্রধান অতিথি আব্দুল মালেক বলেন, দীর্ঘ সময় জামায়াত সমর্থিত কাউন্সিলর ওসমান গণি মাস্টার ছিল। এলাকায় যথেস্টা উন্নয়ন করেছে। সে সময় জনগণ সকল অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট দিয়ে মাস্টার সাহেব কে নির্বাচিত করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের জাল বিঝিয়ে পরবর্তী নির্বাচনের সময়ে বিজয় কেড়ে নিয়েছিল। জনগণের প্রত্যাশা আবার তারা বাস্তব পরিবর্তন দেখতে চায়। বিশেষ করে ভোটাধিকার, সুশাসন, আইনের শাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে জনগণ আবারো মাস্টার সাহেব কে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ
তিনি আরও বলেন, আমরা এমন এক সমাজ গড়তে চাই, যেখানে মানুষ ভয় নয়, স্বাধীনভাবে বাঁচবে। যেখানে মতপ্রকাশের অধিকার থাকবে, যেখানে দুর্নীতি, অন্যায় ও শোষণের বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ হবে এবং যেখানে ধর্ম, বর্ণ ও মতভেদ ভুলে সবাই মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকবে।
আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং মানবিক। আমরা সহিংসতা নয়, সচেতনতা, ঐক্য এবং নৈতিক শক্তির মাধ্যমে পরিবর্তন চাই। কারণ ইতিহাস সাক্ষী, জনগণের ন্যায্য দাবি কখনও দমন করে রাখা যায় না। আমরা দুনিয়ার মানুষের মুক্তি চাই । একই সঙ্গে আমরা পরকালে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই। মানবতার কল্যাণে কাজ করি। এবং এমন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাই, যেখানে মানুষের অধিকার ও আল্লাহর বিধান উভয়ের মর্যাদা রক্ষা পায়।