বগুড়ায় জামায়াতের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ ২০:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

শনিবার বিকেলে বগুড়া মহানগরীর ৮ নং ওয়ার্ডের জামিলনগরে জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর যুব বিভাগের বৃক্ষরোপন কর্মসুচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, যুব ও ক্রিড়া বিভাগের সেক্রেটারী আব্দুল হাদী সফিক। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ৮ নং ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান রানা, নায়েবে আমীর মুনছুর রহমান, সেক্রেটারী শরিফুল ইসলাম সোহেল, ৮ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি এস এম মেহেদী হাসান, সহ সভাপতি নাজমুস সাকলাইন নাকিব, সাজ্জাদুর রহমান সুমন, আবু রায়হান, আপেল মাহমুদ প্রমুখ। বৃক্ষরোপন শেষে যুব ও ক্রিড়া বিভাগের সেক্রেটারী আব্দুল হাদী সফিক জানান ৩২ টি শাখা ইউনিটে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন করা হবে।