কাহালুতে কৃষি প্রণোদনার বিনামূল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৭:২৩ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

 বগুড়ার কাহালু উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বৃক্ষরোপণ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে এ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। একযোগে উপজেলা ৯টি ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, পেঁয়াজের বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ জান্নাতুন ফেরদৌস, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখম তোফাজ্জল হোসেন আজাদসহ উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।