রাণীনগরে মাটি খনন ও বিক্রির দায়ে জরিমানা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে অনুমতি ছাড়াই অবৈধভাবে কৃষি জমির মাটি খনন ও বিক্রির দায়ে ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত| সোমবার গভীর রাতে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন|
নাবিলা ইয়াসমিন জানান,অনুমতি ছাড়াই রাতের অন্ধকারে অবৈধভাবে কৃষি জমির মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে সোমবার রাত ১২টা নাগাদ উপজেলার মিরাট ৩নং স্লুইচ গেট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়| অভিযানে জমি থেকে মাটি খনন করে ট্রাক্টর যোগে বিক্রির সময় জমির মালিক শমসের উদ্দীনকে হাতে-নাতে ধরা হয়| এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শমসের উদ্দীনকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে| শমসের উদ্দীন মিরাট ধনপাড়া গ্রামের তয়েজ উদ্দীনের ছেলে|