রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে| এসময় ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়| বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন|
নাবিলা ইয়াসমিন জানান,দোকান ঘরে মজুত রেখে নিষিদ্ধ মাছ ধরা রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়| এসময় দোকান ঘর তল্লাশী করে লক্ষাধীক টাকার ৩৫পিস চায়না দুয়ারী রিং জাল এবং ২৫পিস কারেন্ট জাল জব্দ করা হয়| এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ব্যবসায়ী ছোলাইমান হোসেন (২৮)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়| ছোলাইমান হোসেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে|