চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবিতে বগুড়ায় শিক্ষকদের মতবিনিময় সভা

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে টিএমএসএস অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর বোর্ডের সদস্য মোঃ আজিজুল হক রাজা। 

 

সরকারি অধ্যাপক সাদিক আজিজের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, অধ্যক্ষ মঈন উদ্দিন,মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম রতন, সুলতান মাহমুদ, রবিউল ইসলাম,নজরুল ইসলাম,ফেরদৌস আলম, আব্দুল লতিফ,শামিমা ইয়াসমিন, নাসের আলী, আব্দুল হান্নান, হারুনুর রশিদ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ডসহ প্রতিটি সেক্টরে দুর্নীতিবাজ আওয়ামী দোসররা এখনো মাথাচাড়া দিচ্ছে। তাদের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে রুখে দিতে হবে।

আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে মেনে নেয়া না হয় তাহলে দলমত নির্বিশেষে দেশের সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঐকমত্যে সংগ্রাম কমিটি গঠন করে দাবি আদয়ের জন্য রাজপথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরো বলেন, আমাদেরকে পে-স্কেল থেকেও বাদ দেয়ার ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষক সমাজকে রাজপথে নামতে বাধ্য করাবেন না। শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের আর্থিক, মান-মর্যাদা বৃদ্ধি করতে হবে।

আমরা আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান ও শিক্ষামন্ত্রীর হাত ধরেই শিক্ষার মান উন্নয়ন হবে। তাই শিক্ষক সমাজের দাবী গুলো মেনে নেয়ার আহবান জানান বক্তারা।