দারুত তাক্বওয়া মডেল বালিকা হিফজ মাদরাসায় কুরআন ছবক অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৯:৫৯ ।
বগুড়ার খবর
শনিবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দারুত তাক্বওয়া মডেল বালিকা হিফজ মাদরাসা জলেশ্বরীতলা বগুড়া আয়োজিত কুরআন ছবক ও অর্ধ বার্ষিকী ফল প্রদান অনুষ্ঠান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রধান আলোচক জোড়া নাজমুল উলুম কামিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, মহাস্থানগড় জামে মসজিদের খতিব হাফেজ এমদাদুল হক, ড. আব্দুল বারী রশিদী। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন