পরিচ্ছন্ন মহানগরী গড়তে মুনলাইট চিনড্রেনস হোমে শিশুদের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ১৬:৪৮ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়াকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তুলতে মুনলাইট চিলড্রেনস হোমের নিবাসী শিশু-কিশোররা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি পরিচালিত শহরের নাটাইপাড়ায় অবস্থিত মুনলাইট চিলড্রেনস হোমে নিবাসী শিশুরা  বুধবার হতে হোমের আশে পাশের রাস্তার পলিথিনসহ অন্যান্য ময়লা আবর্জনা পরিষ্কার করা শুরু করেছে। বগুড়াকে পরিচ্ছন্ন মহানগরী গড়তে শিশুদের পরিচছন্নতার কাজ অব্যাহত থাকবে।