জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নওগাঁ প্রতিনিধি
জুলাই গণ অভুত্থান দিবস উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয় পৃথক কর্মসূচি পালন করেছে। আজ বধবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফসর ড.হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল,নওগাঁ-৫(সদর) আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু,বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম ,হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষিকা সানজিদা কবির,সাংবাদিক কায়েশ উদ্দীন, শিক্ষার্থী সারওয়ার হোসেন, ও ফাতেমা জাহান
প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালন করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা আমেনা আক্তার।
এর আগে আইন বিভাগের শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম সৌরভ এর তত্ত্বাবধানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন জাতি গঠনে নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর হাছানাত আলী তার সমাপনী বক্তব্যে আমন্ত্রিত অতিথি, শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন কারী মাওলানা মখলেছুর রহমান।