বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া মহানগর শাখা।
বুধবার শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগরের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনটির সাবেক বগুড়া শহর সভাপতি রেজওয়ানুল ইসলামসহ নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।