বগুড়ায় নান্দনিক নাট্যদলের ৪৩ বছর উদযাপন ও নাটক মঞ্চায়ন

প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬ ১৮:৫৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

নান্দনিক নাট্যদল বগুড়ার আয়োজনে গৌরবময় ৪৩ বছর উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী নান্দনিক উৎসব শেষ হয়েছে।

শুক্রবার রাতে বগুড়া শহরের মালতীনগর পূজামন্ডপের মাঠে শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকর্মী আব্দুল গফুর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালতি নগর শ্মশান ও মহাশ্মশান কমিটি বগুড়ার সভাপতি তপন কুমার সাহা, কণ্ঠশিল্পী নাট্য অভিনেতা প্রদীপ ভট্টাচার্য্য, সংশপ্তক থিয়েটারের সভাপতি সাদিকুর রহমান সুজন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া নান্দনিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। তিনি সম্মানিত অতিথিবৃন্দ ও দর্শকবৃন্দের সঙ্গে নান্দনিক নাট্য দলের ৪৩ বছরের কর্মচিত্র তুলে ধরেন। সবশেষে শামীমা সুলতানা রচিত বাবা গল্প অবলম্বনে খলিলুর রহমান চৌধুরীর নাট্যরূপ ও নির্দেশিত নাটক ‘সন্তান’ মঞ্চায়ন করা হয়। এতে অভিনয় করেন জহুরুল হক বাবলু, প্রশান্ত কুমার রায়, তানিয়া আজিজ ও বিল্টু। এ ছাড়া দুইদিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন আমন্ত্রীত ছিলো।