বগুড়া জিলা স্কুলে ফুটবল ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬ ১৯:২৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া জিলা স্কুলের অন্তঃ:স্কুল (শ্রেণী ভিত্তিক ) ফুটবল ও দাবা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন ’২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত তিনটি গ্রæপের ফুটবল ফাইনাল খেলায় দশম শ্রেণী (ক)শাখা, সপ্তম শ্রেণী (ক) ও ৫ম শ্রেণী (ঘ) শাখা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। ইতোপূর্বে দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তৌফিকুর রহমান। অত্র স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মোছা : সালমা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভিএম) প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান । এ সময় জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন ও মোছাঃ আম্বিয়া খন্দকার , সিনিয়র শিক্ষক শাহানাজ বেগম, মামুনুর রশিদ সহ শিক্ষক মন্ডলী , অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।