প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় ১৪নং ওয়ার্ড বিএনপির মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। মহানগর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শাকপালা পার্কে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপন করা হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। 

এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি মানুষের কল্যাণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়বে।

কর্মসূচিতে মহানগর বিএনপি এবং ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা পার্কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জনকল্যাণ ও পরিবেশবান্ধব এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রামানিক, সহ-সভাপতি আনসার আলী, সাইফুল ইসলাম বাবু, মনির হোসেন, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন আপেল, খলিলুর রহমান, আব্দুল বারী গোলাপ, রফিকুল ইসলাম রয়েল, বেলাল হোসেন বুলু, হাফিজার রহমান, পাশা, হামিদুল হক লিটন, চাঁদ সুলতানা শিরি, নয়ন তারা, সেলিম হোসেন, বাপ্পী হযরত, সজল, আজাদ, শাহিন পারভেজ প্রমুখ।