নওগাঁয় ৪৮ পাউন্ডের কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৮ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

রাত ১২ টা ১ মিনিটে ৪৮ পাউন্ডের কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলা বিএনপি'র উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রথম প্রহরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এই কেক কাটার আয়োজন করা হয়। মধ্যরাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় যেন বিশাল সমাবেশে রূপ নেয়। কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে নেতাকর্মী ও উপস্থিত সমর্থকদের মাঝে মিষ্টি বিতরন হয়।

ওইদিন দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী -সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ সদর -৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন , সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সার্বিক উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। মানুষের সুখ-দুঃখে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ‘করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। নওগাঁর প্রতিটি ঘরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে ঘোষণা দেন।