রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭ ।
প্রতিবেশী জেলা
পঠিত হয়েছে বার।

 নওগাঁর রাণীনগর উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এদিন সকাল থেকেই নেতাকর্মীরা এসে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা এরপর সেখান থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, রোকুনুজ্জামান খাঁন রুকু, একেএম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, কোষাধ‍্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।