কাবাডি-হ্যান্ডবলে শিরোপা, সাঁতারে ১৫ ইভেন্টে চ্যাম্পিয়ন বীট মডেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বগুড়া সদর উপজেলায় কাবাডি, হ্যান্ডবল ও সাঁতারে দারুণ সাফল্য পেয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। কাবাডিতে ছেলে দল ও হ্যান্ডবলে মেয়ে দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাঁতারের ১৮টি ইভেন্টের মধ্যে ১৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার ফাইনালে মানিকচক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ছেলে দল। এর আগে হ্যান্ডবল প্রতিযোগিতায় মেয়েদের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে সাঁতারেও ১৮টি ইভেন্টের মধ্যে ১৫টিতে প্রথম স্থান অর্জন করে তারা।

এই সাফল্যের ফলে কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার প্রতিযোগিতায় বগুড়া সদর উপজেলার প্রতিনিধি হিসেবে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই অর্জনে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম ও প্রশিক্ষণের ফল। তিনি জেলা পর্যায়েও তাদের সাফল্য কামনা করেন।