খালেদা জিয়ার কারামুক্তি দিবসে শেরপুরে বিএনপির দোয়া মাহফিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২১ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) শেরপুর টাউন কলোনী জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার,যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সাবেক কাউন্সিলর জাকারিয়া মাসুদ, ছাত্রনেতা আরমান, মির্জা নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে দিনটিকে ঘিরে শেরপুর পৌর বিএনপির উদ্দ্যগে অনুরুপ কর্মসূচি পালন করা হয়। শহরের খন্দকারপাড়াস্থ হযরত শাহ জামাল মাজার মসজিদ প্রাঙণে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় ঔই অনুষ্ঠানের সভাপত্বি করেন পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু। এতে পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।