ঢাকার মাঠে ৫টি স্বর্ণসহ বগুড়া’র স্কেটারদের ৭ পদক জয়

বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বাসাবো স্কেটিং একাডেমী ও জয় স্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে রাজধানীতে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতা ২০২৬’। বাসাবো বালুর মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় ঢাকার ১২টি ক্লাব, রাজশাহী, নাটোর, বগুড়া ও ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪০০ জন স্কেটার অংশগ্রহণ করে। মোট ৮টি গ্রুপে ২১টি উভেন্টে খেলাটি পরিচালিত হয়।

 

উক্ত স্কেটিং প্রতিযোগীতায় বগুড়ার ক্ষুদে স্কেটারদের পারফরমেন্স ছিলো চোখে পড়ার মত। বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও বগুড়া ক্যন্টনমেন্ট স্কেটিং ক্লাবের ১১জন ক্ষুদে স্কেটার উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ৬ থেকে ১২ বছর বয়সী ৪টি গ্রুপের ৬টি ইভেন্টে তারা অংশ নিয়ে ৫টি স্বর্ণপদক, ১টি রৌপ্য পদক ও ১টি ব্রঞ্জ পদক অর্জন করতে স্বক্ষম হয়।

 

অংশগ্রহণকারী বগুড়ার বিজয়ী স্কেটারদের মধ্যে মোঃ আদিয়্যাত ইসলাম দুরন্ত - স্বর্ণপদক, শাহরিয়ার কবির স্মরণ- স্বর্ণপদক, মোঃ মুহতাদী জামান - স্বর্ণপদক, নুসাইবা বিনতে হাসান- স্বর্ণপদক, মাহি ইসলাম মাহি - স্বর্ণপদক, জাফনুন আলম মারিয়া- রৌপ্যপদক এবং এস জাহান জিহা- ব্রঞ্জপদক আর্জন করে।

 

এছাড়াও মোঃ রিদওয়ানুল ইসলাম তাজ, আরহাম রহিম, আয়মান আওসাফ ও জায়ান মুহতাসিম সম্মানজনক ফিনিশারপদক অর্জন করে।

 

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-৯ আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ডাঃ কামরুজ্জামান কায়সার, সাধারন সম্পাদক লুতফর রহমান, যুগ্ন সম্পাদক মোহাম্মদ নাদিম প্রমুখ। উক্ত স্কেটিং প্রতিযোগীতায় খেলা পরিচালনা করেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান মোহাম্মদ জাবেদ।