বগুড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ ২১:৪৯ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১২ বার।

শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় জাহিদ ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

জাহিদ শিবগঞ্জ উপজেলার জাবারীপুর (কাজীপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জাবারীপুর পূর্বপাড়া বায়তুল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ২৭ সেপ্টেম্বর বিকালে বাড়ির পাশে খেলার সময় খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে স্থানীয় কবরস্থানের পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যৌন নির্যাতন করা হয়।

 

এ ঘটনায় শিশুটির মা শিবগঞ্জ থানায় মামলা করেন। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মামলার পর অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।