পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বগুড়ায় শিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
রাজধানী ঢাকার পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বগুড়ার একটি মিলনায়তরে মহানগর সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সজিবুল ইসলাম সজিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ। সমাবেশে আরো বক্তব্য রাখেন অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা সম্পাদক মাহবুবর রহমান, দাওয়াহ সম্পাদক রিয়াদ হাসান সিফাত প্রচার সম্পাদক আবুল কাশেম, আইটি সম্পাদক আবু সুফিযান তালিব, আইএচ আর এম সম্পাদক একরামুল হক, সরকারী আজিজুল হক কলেজ সভাপতি তামিম সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম আকন্দ বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে জামায়াতের সমাবেশ শুরু হলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা অস্ত্র হাতে নিয়ে নিরস্ত্র জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। তারা শিবির নেতা মুজাহিদুল ইসলামকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। একই সাথে লগি- বৈঠা দিয়ে তারা নির্মমভাবে হত্যা করে জামায়াত কর্মী জসিম উদ্দিনকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর ওঠে নৃত্য-উল্লাস করতে থাকে। তারা বেশীদিন ক্ষমতায় থাকতে পারেনি। শহীদের রক্তের উপর দিয়ে একদিন এদেশের মাটিতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।