বগুড়ায় পাঁচটি প্রতিষ্ঠানের সবাই ফেল

স্টাফ রিপোর্টার
প্রধান খবর
পঠিত হয়েছে বার।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর বগুড়ায় পাঁচটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

 

রাজশাহী বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

বগুড়ায় কোন শিক্ষার্থীই পাস করেনি পাঁচটি প্রতিষ্ঠান হলো: বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দূর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল এন্ড কলেজ। 

 

এসব কলেজের মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬জনের কেউ পাস করতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে ৩জনের সবাই ফেল। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ২জনের সবাই ফেল। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনই ফেল করেছে।