বগুড়ায় জামায়াতের স্টেডিয়াম থানা কমিটি গঠনে ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২০:১৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ১৬ বার।

মঙ্গলবার বিকেলে বগুড়া কলোনীস্থ শাহওয়ালী মিলনায়তনে মহানগর জামায়াতের অধীনস্থ স্টেডিয়াম থানা কমিটি গঠনকল্পে আলোচনা সভা ও রোকনদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মহানগর সহকারী সেক্রেটারী ও থানা কেয়ারটেকার অ্যাডভোকেট আল আমিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগরীর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক নিয়ম অনুযায়ী থানা আমীর নির্বাচনে রুকনদের (সদস্যদের) ভোটগ্রহনের আগে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন, যিনি আগামী সেশনের জন্য আমীর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন, মনে রাখবেন—এ পদ কোনো সম্মান বা ক্ষমতার কেন্দ্র নয়, এটি আল্লাহর কাছে জবাবদিহির এক বিশাল ক্ষেত্র। হযরত আবু বকর (রা.) এবং হযরত ওমর (রা.) যেভাবে খিলাফতের দায়িত্বকে কাঁধের বোঝা মনে করে কেঁদেছেন, আমাদের দায়িত্বশীলদেরও সেই তাকওয়া অর্জন করতে হবে। শরীয়ত ও সাংগঠনিক বিধিমালার আলোকেও তাঁর সুপরামর্শ ও সৎকাজে আনুগত্য করতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো সমাজে দ্বীন কায়েমের পরিবেশ তৈরি করা এবং মানবতার সেবা করা। থানা আমীরের নেতৃত্বে আপনাদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ে দাওয়াত পৌঁছাতে হবে। সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কঠিন সময়ের প্রস্তুতি ও ঐক্য: চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ইসলামের আলোকে সমাজ গঠনে আমাদের আদর্শিক অবস্থান মজবুত রাখতে হবে।