দারুত তাক্বওয়া মাদরাসায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৬:২১ ।
বগুড়ার খবর
মঙ্গলবার সকালে বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা দারুত তাক্বওয়া মডেল বালিকা হিফজ মাদরাসার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমনপুকুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলমা মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, বুজুর্গধামা মাদরাসার অধ্যক্ষ আবু তাহের, আব্দুল কাদের, হাফেজ হাসেম রেজা।
উপস্থিত ছিলেন হাফেজ সাইদুর রহমান, হাফেজ রহমাতুল্লাহ, হাফেজ মেরিনা খাতুন, হাফেজ আছাদুল্লাহ, সাদ বিন মিসবাহ, মারুফ বিল্লাহ, তানিয়া পারভিন, লুৎফা জাহান, আয়েশা সিদ্দিকা, জান্নাতী, ফেরদৌসী, কনা, হুজাইফা, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীরা ক্বেরাত, ইসলামী সংগীত, আবৃতি, কৌতুক, উপস্থিত বক্তৃতাসহ মোট ৬টি বিভাগে অংশ গ্রহন করে।
আরও পড়ুন