আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বহিষ্কার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ১৮:৩২ ।
বগুড়ার খবর
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিজানুর রহমান মিজানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন