বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারী নিহত
স্টাফ রিপোর্টার
বগুড়ার খবর
বগুড়ার সোনাতলা রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগম (৩২) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর এলাকার হাসান আলীর স্ত্রী।
বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সোনাতলা স্টেশনে প্রবেশের সময় ওই নারী ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন