বগুড়ায় ১০০ জন এতিম-অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও হাফেজ শিক্ষার্থীদের পাগড়ী প্রদান
স্টাফ রিপোর্টার
‘ঈদ আমাদের আনন্দ, ভালোবাসা ভাগাভাগির উৎসব’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে নিরপেক্ষ স্বার্থ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আয়োজনে আজ বুধবার সকালে অত্র উপজেলার প্রয় একশত জন সুবিধা বঞ্চিত, এতিম ও হতদরিদ্র শিশু ও শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর সহকারী পরিচালক ও নিরপেক্ষ স্বার্থ সংগঠনের উপদেষ্টা মোঃ খায়শেদ আলম, উলট্র সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুহুল আমিন মহোদয়, বিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক আতাউওর রহমান, হাফেজ রাশেদুল ইসলাম সহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
ঈদ আনন্দ যেন সমাজের সকল মানুষের কাছে পৌঁছে যায় এই লক্ষ্যকে সামনে রেখেই নিরপেক্ষ স্বার্থ প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে —ঈদ প্রজেক্ট–২০২৬’। যার মাধ্যমে উপজেলার বাছায় করা প্রায় ১০০ জন সুবিধা বঞ্চিত, এতিম ও হতদরিদ্র শিশু ও শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র, ঈদ সামগ্রী, বাড়িতে যাওয়ার ভাড়া ও ঈদ সালামি বিতরণ করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ২ জন কোরআনে হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।
সংগঠনটির পথচলা শুরু হয় ২০১৫ সালে খুব অল্প পরিসরে অল্প কয়েকজন সদস্যকে নিয়ে। সেই ছোট্ট উদ্যোগটি ধীরে ধীরে আজ একটি বড় মানবিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০২০ সালের করোনা মহামারির সময় থেকে সংগঠন পূর্ণ মাত্রায় সামাজিক কার্যক্রম পরিচালনা শুরু করে। বর্তমানে আমাদের সংগঠনের ২০০ অধিক সদস্য রয়েছে। তাদের চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আমিও রক্তের গ্রুপ জানি, সচেতনতামূলক কার্যক্রম, আমিও বড় হতে চাই, প্রকল্প যেখানে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়, ইফতার প্রজেক্ট, ঈদ প্রজেক্ট এবং স্বাবলম্বী প্রজেক্ট।
সংগঠনের সদস্যরা জানান, সারা রমজানব্যাপী ইফতার কার্যক্রমের পাশাপাশি মাসব্যাপী ফান্ড রেইজং এর মাধ্যমে ঈদ প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এছাড়াও ভবিষ্যতে সমাজের মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার এই উদ্যোগগুলো অব্যাহত থাকবে।