বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ২৩:২৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। বুধবার (রাত ৮টার দিকে) শিবগঞ্জ উপজেলার মোকামতলা মালাহার ইটভাটার সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের আনুমানিক বয়স প্রায় ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

 

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, রাত ৮টার দিকে ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

 

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিচয় জানার জন্য পুলিশ কাজ করছে।