বগুড়ায় কিশোরের আত্মহত্যা

আদমদীঘি( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ ১৪:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে ২১৭ বার।

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে সবুজ হোসেন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গত রোববার (২৯ মার্চ) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের লক্ষীকোল গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। তবে তার আত্মহত্যার কারন জানা যায়নি।

 

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার বিকেল ৪টায় কিশোর সবুজ হোসেন গ্রামের অদূরে একটি নির্জন স্থানে সকলের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে ছটফট করতে করতে নিজ বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিকেল ৫টায় সে মারা যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।