বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) বগুড়া সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

বগুড়া সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. নূর-ই শাদীদ, জেলা সিনিয়র তথ্য অফিসার মাহফুজুর রহমান, টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান। 

 

সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তারেক মো. রেজা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা। দিবসটিকে ঘিরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি শাহ সুলতান কলেজ ইউনিটের সহযোগিতায় সিভিল সার্জন কর্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্ত চাপ পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।