বগুড়ার শেরপুরে ২ মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (৩ মে) ভোর রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত সাইফুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (৩২) এবং আজহারুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম (২৭)।

অভিযানে তাদের হেফাজত থেকে একটি পালসার ১৫০ সিসি এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই তোফাজ্জল হোসেন, এসআই সুব্রত কুমার সিং এবং এসআই সিয়াম হোসেন এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো চোরাই বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা (মামলা নং-০২) রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।