বগুড়ায় এনসিপি নেতাকে জুতা পেটা, দলের কার্যক্রম থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ মে ২০২৬ ১৪:৫৮ ।
প্রধান খবর
পঠিত হয়েছে ৪১ বার।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

 

অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টীমের সমন্বয়কারী সদস্য।

 

শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে আলী আজম সাব্বিরকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়। 

 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।সেখানে দেখা যায় এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে উপুর্যপরী জুতা পেটা করছেন।

 

অনুসন্ধানে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে( টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষন কোর্সের একজন প্রশিক্ষনার্থী। সেখানে প্রশিক্ষন নিতে আসা বেশ কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অশ্লীল কথা বলেন এবং তাদের ফোনে অশ্লীল ম্যাসেজ দিতেন। তার আচরনে নারী প্রশিক্ষনার্থীরা অতিষ্ঠ হয় পড়েন। এক পর্যায় গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষনার্থী আলী আজম সাব্বিরকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জুতা পেটা করেন। এসময় আলী আজম সাব্বির তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

 

কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের ( টিটিসি) ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষনার্থীদের সাথে অশালীন আচরন করেছেন।যার কারনে একজন নারী প্রশিক্ষনার্থী তাকে জুতা পেটা করেছেন।পরে আলী আজম সাব্বির দোষ স্বিকার করে আমাদের কাছে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পরে একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন,অভিযোগ আমাদের দৃষ্টি গোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।পাশাপাশি তার অবস্থান ব্যাখা করার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে।