ফুলবাড়ী কলেজ রোড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচনে আখতার সভাপতি, শহীদ সম্পাদক
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের ফুলবাড়ী কলেজ রোড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে আখতার হোসেন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল খালেক পেয়েছেন ৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে শহীদ হাসান শেখ ৪৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হানিবুর রহমান রাফি পান ৪১ ভোট।
সহসভাপতি পদে উজ্জল প্রাং ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকছুদুর রহমান পাপ্পু পেয়েছেন ২৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে রাকিব হাসান রাকিব নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কাফি আহমেদ, কোষাধ্যক্ষ পদে সাব্বির হোসেন, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সিদ্দিকুর রহমান, ধর্মীয় সম্পাদক পদে হাতেম আলী সরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কুরাইশী হাসান ছনি এবং কার্যনির্বাহী সদস্য পদে রবিন শেখ, হাকিম মো. জিয়াম ও তুহিনা বেগম নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে ধর্মীয় সম্পাদক পদে হাতেম আলী সরদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কুরাইশী হাসান ছনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন জাহেদ ই সুমন রনি এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন আমিনুল হুদা মেনন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যবেক্ষণ করেন বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু ও ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন। নির্বাচন শেষে সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার কথা জানান।