বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ কোম্পানির কর্মচারী নিহত
কাহালু( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ ১৯:৪৩ ।
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে অসতর্কতায় ট্রেনের ধাক্কায় ফেরদৌস আলম (২৫) নামের প্রাণ কোম্পানির এক কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে কাহালু উপজেলার চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ফেরদৌস বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাদিকপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানান, চারমাথা এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি মোবাইলের হেডফোন ব্যবহার কানে যাচ্ছিছলেন। এ সময় ট্রেনের আগমন টের না পেয়ে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।
আরও পড়ুন