ডা. পাভেল এর দ্রুত সুস্থতা কামনা করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির বিবৃতি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ১৯:৫৫ ।
বগুড়ার খবর
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও সাবেক অধ্যক্ষ, বাংলাদেশের কিংবদন্তি সার্জন, সার্ক আইকন অব সার্জন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS)-এর সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এক বিবৃতিতে প্রতিমন্ত্রী মহান আল্লাহ তায়ালার কাছে অধ্যাপক ডা. পাভেলের আশু ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
শুক্রবার সন্ধ্যায় বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী প্রেস সেক্রেটারি আতিকুর রহমান।
আরও পড়ুন