বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মণ্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে মোকামতলা বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ট্রেডার্স’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক মণ্ডল বগুড়ার মোকামতলার লক্ষীপুর এলাকার আবু বক্কর সিদ্দিক মন্ডলের ছেলে।
জানা গেছে, দুপুরে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ফারুক মণ্ডলকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, একাধিক রাজনৈতিক মামলায় ফারুক মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।