বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬ ১৭:২৯ ।
বগুড়ার খবর
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে সাগর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে আদমদীঘি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাথুরাপুর গ্রামের মো. পরেশ আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ মেইল ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন সংলগ্ন গাদোঘাট এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাগর। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন