বগুড়া লেখক চক্র পাঠাগারের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন
বগুড়ার খবর
বগুড়া লেখক চক্র পাঠাগার ও বগুড়া লেখক চক্রের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পাঠাগার কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও কবিতা পাঠের। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি কবি ইসলাম রফিক। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, কবি নাসির সিরাজী, রংপুর থেকে প্রকাশিত ছোটকাগজ ‘মননরেখা’ সম্পাদক মিজানুর রহমান নাসিম, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রাবন্ধিক এস এম আনিছুর রহমান, কবি অনন্য রাসেল, কবি ও বাচিকশিল্পী শাহানূর শাহিন। নিবেদিত কবিতা পাঠ করেন সংগঠনের সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি মাহাবুব টুটুল, কবি মুনসুর রহমান তানসেন, কবি জুয়েল হাসান, কবি আব্দুল আলিম, কবি বিশ্বজিৎ দাশ, কবি শাকিবুল শাকিল ও ছড়াকার সুমন মোহন্ত।
আরও পড়ুন