কাহালুতে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬ ১৯:২০ ।
ফাইল ফটো
বগুড়ার খবর
বগুড়ার কাহালুতে একটি বাড়ির সামনে থেকে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যবানের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
(১৭ আগস্ট্র) রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার পর কোন এক সময় উপজেলার ভৈটিসোনাই গ্রামের মো. ফজলুর রহমানের বাড়ির সামনের পল্লী বিদ্যুতের আওয়াতাধীন তিনটি ট্রান্সফরমার চোরেরা খুলে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লিখিত গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মো.ফজলুর রহমান জানান, ঘটনার রাতে অনুমান সাড়ে ১২ টার দিকে তিনি ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির সামনে থাকা তিনটি ট্রান্সফরমারের একটিও নেই সেখানে। চুরি হওয়া প্রতিটি ট্রান্সফরমারের মূল্য ৭৫ হাজার টাকা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
সূত্রমতে, ট্রান্সফরমার চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন