বগুড়া হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের কলেজ গেট কমিটি গঠন
রবিবার রাতে সরকারি আজিজুল হক কলেজ গেট নতুন ভবন গেটে বগুড়া জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ-১৭৮২ (বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অন্তর্ভুক্ত) কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ-২৬ জেলা সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারী আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল আলম, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের মহানগর সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সরকারী আজিজুল হক কলেজ সভাপতি সাকিব হাসান তামিম, জামিল ইসলাম। আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহজাহান সাজু, নুর আলম, অধ্যক্ষ হারুনুর রশিদ, আব্দুল হাকিম, মাহবুবুর রহমান, আলিফ হোসেন, জামিলনগর কলেজ গেট মার্কেটের সভাপতি সাইফুল ইসলাম, আলহাজ্ব আঃ মালেক প্রমুখ। সভা শেষে আল আমিন কে সভাপতি, মাহবুব আলম কে সাধারন সম্পাদক, সানি কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিস্ট কলেজ গেট আঞ্চলিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হলে কাউকে গরীব থাকতে হবেনা। সবাই সমান অধিকার ভোগ করবে।