বগুড়ায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬ ১৯:২৭ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ায় এক কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের আকাশতারা এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মর্জিনা বেগম (৪৩) ও তাঁর স্বামী মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৫)। পুলিশ জানিয়েছে, মর্জিনা বেগমের বাবার বাড়ি আকাশতারা এলাকায় এবং রফিকুল ইসলামের মূল বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের আদমজামুর গ্রামে।

 

 

 

​জানা গেছে, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাবগ্রামের আকাশতারা এলাকায় ওই দম্পতির বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তাঁদের কাছে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

 

 

 

​বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।