আহত জুলাই যোদ্ধা রিফাত আ: হক কলেজ সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহবায়ক
জুলাই যোদ্ধা শাহরিয়ার হাবিব রিফাতকে আহবায়ক করে সরকারী আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগে ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রাজিউল ইসলাম রকি কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও শাকিল আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী আজিজুল হক কলেজ শাখার আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, সি: যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাফিউল আল আমিন।
জুলাই যোদ্ধা শাহরিয়ার হাবিব রিফাত আহবায়ক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার কলেজের সহপাঠি, দলীয় নেতৃবৃন্দসহ গাবতলীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জানা গেছে, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা শাহরিয়ার হাবিব রিফাত। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক আন্দোলনে তিনি গুরুতরভাবে আহত হন। তাঁর সাহস, ত্যাগ ও রাজনৈতিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ তিনি বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সমাজকর্ম বিভাগের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রিফাত গাবতলীর ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের সন্তান। তাঁর দাদা তোজাম্মেল হোসেন ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক ও নেপালতলী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি গ্রাম সরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাতনেতা রিফাতের বাবা বিএনপি নেতা আহসান হাবীব রঞ্জু সুখানপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্য।
সমাজকর্ম বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং জুলাই আন্দোলনে তাঁর আত্মত্যাগ—সবকিছু মিলিয়ে শাহরিয়ার হাবিব রিফাত আজ তরুণ প্রজন্মের সাহস, প্রত্যয় ও সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক।
ছাত্রনেতা শাহরিয়ার হাবিব রিফাত, দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজকর্ম বিভাগে সংগঠন শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী আজিজুল হক কলেজ শাখার আহবায়ক রজিবুল ইসলাম শাকিল ও সদস্য সচিব রাফিউল আল আমিন জানান, কলেজে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি বিভাগে কমিটি গঠন করা হচ্ছে। কলেজে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে কার্যকম আরো বেগবান করা হবে।