নন্দীগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে তিনি এ স্কুল ব্যাগ বিতরণ করেন।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।