বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৫ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী এবং অপর দুই সদস্য গণেশ দাস ও আতিকুর রহমান সোহাগ স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, আগামীকাল ৮ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করা যাবে। পরদিন ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

১১ সেপ্টেম্বর শুক্রবার মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে। ১২ সেপ্টেম্বর শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।