শেরপুরে গাঁজা রাখায় ৩ জনের এক বছর করে কারাদন্ড

শেরপুর( বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৬ ।
বগুড়ার খবর
পঠিত হয়েছে বার।

বগুড়ার শেরপুরে গাঁজা রাখার দায়ে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বাগড়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগড়া কলোনি এলাকার মো. খালেকের ছেলে মো. মাসুম,নুর হোসেনের ছেলে মো. এনামুল হক ও  আব্দুস সালামের ছেলে মো. বাবর আলী।

 

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

অভিযানে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।